1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কানাইঘাটের রুহেল ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত

  • প্রকাশের সময় রবিবার, ৩ মে, ২০২৬
  • ২৫৮ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: সিলেট জেলার কানাইঘাট উপজেলার কৃতি সন্তান রুহেল আহমেদ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলে এ তথ্য নিশ্চিত করা হয়।

জানা যায়, রুহেল আহমেদ ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। ঢাকার মিরপুরে অবস্থিত সরকারি বাঙলা কলেজ থেকে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। শুরু থেকেই তিনি সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করে নিজের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন।

রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার পুলিশি নির্যাতন, মামলা ও কারাবরণের মতো প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হলেও কখনোই পিছিয়ে যাননি। বরং এসব বাধা অতিক্রম করে সংগঠনের প্রতি নিষ্ঠা ও শ্রমের মাধ্যমে নিজেকে একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ ছাত্রনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

এর আগে তিনি সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, ত্যাগ ও অবদানের স্বীকৃতিস্বরূপ এবার তাকে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ার পর রুহেল আহমেদ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “দলের শীর্ষ নেতৃত্বের দিকনির্দেশনায় সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।”

তিনি আরও বলেন, ছাত্ররাজনীতিকে জনকল্যাণমুখী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে চান। একই সঙ্গে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান ও সাধারণ সম্পাদক আকরাম আহমেদের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

রুহেল আহমদ এর বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার ৩নং দিঘীরপার পুর্ব ইউপির (দর্পনগর পশ্চিম) নয়াগ্রামে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো