1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
বগুড়া সিটি করপোরেশন ছাড়াও নতুন ৫টি উপজেলা গঠন করেছে সরকার সিলেটের পাথর কোয়ারি ইজারা প্রদানে উচ্চপর্যায়ের কমিটি গঠন : স্বরাষ্ট্রমন্ত্রী কানাইঘাটের রুহেল ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত কানাইঘাটে ১৫৮ পিস ভারতীয় কম্বল সহ ট্রাক চালক আটক : মামলা দায়ের কানাইঘাটের বড়বন্দ তৃতীয় খন্ড গ্রামে গৃহবধূ হত্যার ঘাতক স্বামীকে খোঁজছে পুলিশ কানাইঘাটে ড. জাকি মোস্তফা টুটুলের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান কানাইঘাটের সাতবাঁক ঈদগাহ প্রাঙ্গনে চিরনিদ্রায় শায়িত ভাষাবিদ ইসমাঈল আলম কানাইঘাটে ডাক্তার মুজাম্মিল আলী ওয়েল ফেয়ার ট্রাস্টের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ ১৯৭১ কানাইঘাটে যুদ্ধ করে সাহস ও বীরত্বের জন্য যারা বিভিন্ন খেতাবে ভূষিত হন শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ পেল শাহীন আহমদ

সিলেটের পাথর কোয়ারি ইজারা প্রদানে উচ্চপর্যায়ের কমিটি গঠন : স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৫৯ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পরিবেশ রক্ষা এবং প্রচলিত সকল আইন ও বিধিমালা কঠোরভাবে অনুসরণ করে সিলেট ও সুনামগঞ্জ জেলার পাথর কোয়ারিগুলো সীমিত আকারে পুনরায় ইজারা প্রদানের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে।

মন্ত্রী আজ (৭ মে) বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সিলেট বিভাগের পাথর/বালুমিশ্রিত পাথর কোয়ারির সর্বশেষ অবস্থা ও করণীয় বিষয়ে সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন। সভায় তিনি সভাপতিত্ব করেন।

মন্ত্রী জানান, সিলেটের বিভাগীয় কমিশনারকে আহবায়ক করে গঠিত এই কমিটিতে সিলেট ও সুনামগঞ্জের জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর, পানি সম্পদ মন্ত্রণালয়, জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশ (GSB)-এর প্রতিনিধি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একজন পরিচালক সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় উভয় জেলার পুলিশ সুপারদেরও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটির কার্যপরিধি বর্ণনা করে মন্ত্রী বলেন, সরেজমিনে স্পটগুলো পরিদর্শন করে সীমান্ত নদীগুলোর পলি জমার (Siltation) কারণে সৃষ্ট ওয়াটার ব্যারিকেড পরীক্ষা করা; নদী ভাঙনের ফলে সীমান্ত পরিবর্তনের ঝুঁকি পর্যালোচনা করা; পরিবেশ অক্ষুণ্ণ রেখে কত গভীরতায় এবং কোন পদ্ধতিতে পাথর উত্তোলন করা সম্ভব, সে বিষয়ে কারিগরি পরামর্শ প্রদান; বিছানাকান্দি, সাদা পাথর বা ভোলাগঞ্জের মতো পর্যটন স্পটগুলোর সুরক্ষা নিশ্চিত করা।

স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, জাফলংয়ের মতো ‘ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া’ (ECA) ঘোষিত স্থানগুলো ইজারার আওতামুক্ত থাকবে। কমিটির রিপোর্ট চলতি মাসের শেষে পাওয়ার পর জুন মাসের প্রথম সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া এ বিষয়ে উচ্চ আদালতে ঝুলে থাকা মামলাগুলো আইন মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো