1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ১৭ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
যুব সমাজকে দক্ষ করতে কানাইঘাটে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের দাবি লন্ডনে নিহত শাকিলের পরিবারের পাশে কানাইঘাট এসোসিয়েশন ইউকে বগুড়া সিটি করপোরেশন ছাড়াও নতুন ৫টি উপজেলা গঠন করেছে সরকার সিলেটের পাথর কোয়ারি ইজারা প্রদানে উচ্চপর্যায়ের কমিটি গঠন : স্বরাষ্ট্রমন্ত্রী কানাইঘাটের রুহেল ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত কানাইঘাটে ১৫৮ পিস ভারতীয় কম্বল সহ ট্রাক চালক আটক : মামলা দায়ের কানাইঘাটের বড়বন্দ তৃতীয় খন্ড গ্রামে গৃহবধূ হত্যার ঘাতক স্বামীকে খোঁজছে পুলিশ কানাইঘাটে ড. জাকি মোস্তফা টুটুলের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান কানাইঘাটের সাতবাঁক ঈদগাহ প্রাঙ্গনে চিরনিদ্রায় শায়িত ভাষাবিদ ইসমাঈল আলম কানাইঘাটে ডাক্তার মুজাম্মিল আলী ওয়েল ফেয়ার ট্রাস্টের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ

লন্ডনে নিহত শাকিলের পরিবারের পাশে কানাইঘাট এসোসিয়েশন ইউকে

  • প্রকাশের সময় শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৩৭ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: লন্ডনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের নাফিজুল হক শাকিলের শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বসবাসরত কানাইঘাটবাসীর প্রাচীনতম সংগঠন কানাইঘাট এসোসিয়েশন ইউকে।

গতকাল শুক্রবার বিকেলে সংগঠনের পক্ষ থেকে শাকিলের পরিবারের হাতে প্রায় ২০ লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। সংগঠনের সদস্য ইউসুফ আহমদ এই অর্থ শাকিলের ছোট ভাই হাসানুল হক কামরান ও বোনের জামাই ইমাদুর রহমানের কাছে হস্তান্তর করেন। এসময় ইউপি চেয়ারম্যান লুকমান আহমদ, আবু বক্কর, শিক্ষানুরাগী মাওলানা তাহের উদ্দিন, মাওলানা আব্দুল মতিন, সমাজসেবী ফরিদ উদ্দিন, ফারুক আহমদ রেজওয়ান, সাংবাদিক আলিম উদ্দিন আলিম, নিজাম উদ্দিন, মাহবুবুর রশিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি লন্ডনে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন নাফিজুল হক শাকিল। তার মৃত্যুর শোক সইতে না পেরে দেশে থাকা বাবা ফজলুল হকও স্ট্রোক করে ইন্তেকাল করেন। বাবা-ছেলের পরপর মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। বিশেষ করে মরদেহ দেশে পাঠানো ও পরিবারের জন্য ফান্ড সংগ্রহে কানাইঘাট এসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শাকিলের পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো