1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ২০ মে ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
ভ্যান গাড়ির ধাক্কায় কানাইঘাট প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী অভি দাসে’র মৃত্যু : আটক- ০১ কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারি পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রলালয়ের বিশেষজ্ঞ কমিটি যুব সমাজকে দক্ষ করতে কানাইঘাটে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের দাবি লন্ডনে নিহত শাকিলের পরিবারের পাশে কানাইঘাট এসোসিয়েশন ইউকে বগুড়া সিটি করপোরেশন ছাড়াও নতুন ৫টি উপজেলা গঠন করেছে সরকার সিলেটের পাথর কোয়ারি ইজারা প্রদানে উচ্চপর্যায়ের কমিটি গঠন : স্বরাষ্ট্রমন্ত্রী কানাইঘাটের রুহেল ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত কানাইঘাটে ১৫৮ পিস ভারতীয় কম্বল সহ ট্রাক চালক আটক : মামলা দায়ের কানাইঘাটের বড়বন্দ তৃতীয় খন্ড গ্রামে গৃহবধূ হত্যার ঘাতক স্বামীকে খোঁজছে পুলিশ কানাইঘাটে ড. জাকি মোস্তফা টুটুলের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান

ভ্যান গাড়ির ধাক্কায় কানাইঘাট প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী অভি দাসে’র মৃত্যু : আটক- ০১

  • প্রকাশের সময় মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৪৪ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক :: গতকাল (১৮/০৫/২০২৬ ইং) দুপুর ১টা ৪০ মিনিটের সময় কানাইঘাট পৌরসভাধীন ডালাইচর এলাকায় প্রি-ক্যাডেট স্কুলের গেইটের সামনে রাস্তার উপর ব্যাটারিচালিত পানিবাহী ভ্যান গাড়ির ধাক্কায় অভি দাস (০৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এ ঘটনায় তাৎক্ষণিক কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের দিক নির্দেশনায় এসআই (নিঃ) মুহাম্মদ সাইদুল হক সঙ্গীয় ফোর্সসহ ভ্যানচালক সুফিয়ান আহমদ (২৬), পিতা-বশির আহমদ, সাং-বায়মপুর, থানা-কানাইঘাট, জেলা- সিলেটকে গ্রেফতার করেন।

পরবর্তীতে মৃত শিশুর পিতা অশেষ দাস বাদী হয়ে কানাইঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে তার অভিযোগের প্রেক্ষিতে কানাইঘাট থানার মামলা নং-১৮ (৫) ২৬ রুজু করে মামলার তদন্তভার এসআই (নিঃ) মুহাম্মদ সাইদুল হক এর নামে হাওলা করা হয়েছে।

জানা যায়, গ্রেফতারকৃত আসামী সুফিয়ান আহমদ’কে আজ (১৯/০৫/২০২৬ইং) কানাইঘাট থানা থেকে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে কানাইঘাট প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী অভি দাস-এর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে স্কুল কর্তৃপক্ষ। তারা এক শোক বার্তায় বলেন, আমাদের স্কুলের শিক্ষার্থী অভি দাস-এর অসময়ে চলে যাওয়া আমাদের সকলকে ব্যথিত করেছে। আমরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি বিদ্যালয়ের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপনসহ বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো