1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ

  • প্রকাশের সময় সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১১৫ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: টানা তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সাংবাদিক সোলায়মান আল মাহমুদ। দৈনিজ জালালাবাদের মিশিগান প্রতিনিধি ও নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সহকারি সম্পাদক সোলায়মান আল মাহমুদ দীর্ঘদিন থেকে সাংবাদিকতা পেশায় জড়িত।

দেশে থাকাকালীন সময়ে তিনি দৈনিক সিলেট বাণীর স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেন। বাংলা প্রেসক্লাব মিশিগানের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এনটিভির সেলিম আহমদ, এবং সেক্রেটারি হিসাবে বাংলা ভিশনের সাহেল আহমদ।

নবনির্বাচিত কোষাধ্যক্ষ সোলায়মান আল মাহমুদ বলেন, প্রবাস জীবনে পরিবারকে সময় দেওয়া, কর্মব্যস্ততা সামলানো সবকিছুর মাঝেও কমিউনিটির কল্যাণে গণমাধ্যমে সময় দেওয়া সত্যিই অত্যন্ত কঠিন কাজ। ইচ্ছা না থাকা সত্ত্বেও টানা তৃতীয়বারের মতো আমাকে প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত করায় সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই। আপনাদের আস্থা, ভালোবাসা ও সহযোগিতা আমাকে সবসময় অনুপ্রাণিত করে। দায়িত্ব পালনে অতীতের মতো সততা, নিষ্ঠা ও জবাবদিহিতা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইনশাআল্লাহ।

প্রেসক্লাব আরও এগিয়ে যাক, শক্তিশালী হোক সত্য ও ন্যায়ের কণ্ঠস্বর হিসেবে। মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে আমরা সবাই একসাথে কাজ করার চেষ্টা করি।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো