অনলাইন ডেস্ক :: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কানাইঘাট সদর ইউনিয়নের সর্বস্থরের জনসাধারণসহ উপজেলাবাসী এবং দেশ-বিদেশে অবস্থানরত সমগ্র মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফছার উদ্দিন আহমদ চৌধুরী।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো যায়। তাই ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আফছার উদ্দিন আহমদ চৌধুরী আরও বলেন, পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। কোরবানির এই মহান আদর্শকে ধারণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলেই একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণ সম্ভব হবে।
তিনি বলেন, কানাইঘাট সদর ইউপির মানুষের প্রতি আমার ভালোবাসা, দায়বদ্ধতা ও দায়িত্ববোধ সবসময় অটুট রয়েছে। এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি, ঐক্য এবং সার্বিক অগ্রগতির লক্ষ্যে দল-মত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
পবিত্র ঈদুল আজহা সবার জীবনে শান্তি, সম্প্রীতি, ত্যাগের মহিমা ও কল্যাণ বয়ে আনুক-এমন শুভকামনাও ব্যক্ত করেন আফছার উদ্দিন আহমদ চৌধুরী।