1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কানাইঘাটের কৃতি সন্তান সিটি ব্যাংকের পরিচালক মনোয়ার আলিকে লন্ডনে সংবর্ধনা

  • প্রকাশের সময় সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৪১ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: কানাইঘাটের একজন গুণীজন, ব্যবসায়ী, শিল্পপতি মনোয়ার আলি’কে গতকাল সংবর্ধনার আয়োজন করেছিলেন কানাইঘাট এসোসিয়েশন ইউকে। ইস্ট লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংঘটনের সভাপতি আনিসুল হক।

সেক্রেটারি আহমেদ ইকবাল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জাকির হোসেন মিল্লাত ও ইসলামী সংগীত পরিবেশন করেন ফারুক আহমেদ চৌধুরী।এসোসিশনের সিনিয়রদের মধ্যে আরো উপস্তিত ছিলেন উপদেষ্টা মৌলানা রফিক, ব্যারিষ্টার কুতুব উদ্দিন শিকদার, সিরাজুল ইসলাম, ফারুকুজ্জামান ফারুক, ইজ্জত উল্লাহ, ফারুক আহমেদ একাউন্টেন্ট, নজিরুল ইসলাম, কয়ছর চৌধুরী, খছরুজ্জামান খছরু, সিনিয়র সদস্য একেএম শামসুজ্জামান বাহার, দেলওয়ার হোসেনসহ কানাইঘাটের অনেকেই দুর দুরান্ত থেকে অনুষ্টানে যোগ দিয়েছেন।

দীর্ঘদিন দিন পরে লন্ডনে এসে এলাকার মানুষের ভালোবাসায় আবেগ আপ্লূত হয়ে মনোয়ার আলি এক সময় কান্নায় ভেঙে পড়েন। ১৯৫৭ সালের শেষের দিকে লন্ডন এসে ১৯৭৭ সালে আবার ব্যবসার উদ্দেশ্যে মাতৃভূমি বাংলাদেশে চলে যান।

বাংলাদেশে উনি সিটি ব্যাংকের পরিচালক, গালফ্ এয়ারের জিএসএ বাংলাদেশ, পাইপ ইন্ডাস্ট্রি, কয়েকটি গার্মেন্টস ব্যবসা প্রতিষ্ঠা করে সে সময় আমাদের এলাকাসহ বাংলাদেশের অনেককেই চাকুরির সুযোগ করে দিয়েছিলেন।

জীবন সায়াহ্নে আবার লন্ডন এসেছেন, উনার স্ত্রী ও জীবিত নেই, তাই সহধর্মিণী ছাড়া খুবই একাকিত্ববোধ করছেন। বয়সের কারনে কিছুটা ডিমেনশিয়ার সমস্যায় অনেক কিছুই মনে রাখতে পারেন না। অনেকেই উনার নাম শুনেছেন, কখোনো দেখেন নাই, তাই কাছে পেয়ে উপস্থিত সবাই অনেক খুশি হয়েছেন। অনুষ্টান রাত ৮.৩০ টায় শেষ হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত রাত ১১ টায় শেষ হয়। অনুষ্টান শেষে এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উনাকে একটি ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো