1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় সিসিক প্রশাসককে বিভিন্ন সংগঠনের সংবর্ধনা

  • প্রকাশের সময় সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৩২ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সোমবার (৮ জুন) সকালে নগর ভবনে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকারের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা নবনির্বাচিত পরিচালককে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন প্রমুখ।

এরপর বেলা ১২টায় নগর ভবনে পৃথকভাবে সিসিক প্রশাসককে শুভেচ্ছা জানায় সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ, দক্ষিণ সুরমা সরকারি কলেজ, দরগাহ বাজার ব্যবসায়ী সমিতি ও শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতি।

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবনির্বাচিত সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্নার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল, সহ-সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল আহমদ ও কোষাধ্যক্ষ তাহমিদুল হাসান জাবেদসহ সংগঠনের নেতৃবৃন্দ।

দক্ষিণ সুরমা সরকারি কলেজের পক্ষে শুভেচ্ছা জানান কলেজের অধ্যক্ষ প্রফেসর ইফতেখার আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ছালমা ইয়াসমিন, সমাজবিজ্ঞান বিভাগের প্রধান মো. জয়নুল ইসলাম, প্রভাষক নাফিস সাকিনা, শাহেদ আহমেদ ও নুরুজ্জামান কোরেশী।

শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ বিসিবির পরিচালক হিসেবে আব্দুল কাইয়ুম চৌধুরীর সফলতা কামনা করেন এবং দেশের ক্রিকেট উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রসঙ্গত, রোববার (৭ জুন) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৩ সদস্যের পরিচালনা পর্ষদের মধ্যে সিলেট বিভাগসহ মোট ৮ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

আব্দুল কাইয়ুম চৌধুরী এর আগেও ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত বিসিবির পরিচালক এবং অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পেশাগত ও রাজনৈতিক জীবনে তিনি বর্তমানে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, সিলেট জেলা বিএনপির সভাপতি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের রাজনৈতিক সচিবসহ ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো