1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কানাইঘাটের নাফিসের স্বর্ণপদক অর্জন ডা. সুমাইয়া সুলতানা লিজার চিকিৎসা সেবায় ২০ বছর পর মাতৃত্বের সুখবর পেলেন এক নারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ

মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কানাইঘাটের নাফিসের স্বর্ণপদক অর্জন

  • প্রকাশের সময় রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পড়েছে

অনলাইন ডেস্ক :: আলফাজ আনাম নাফিস। বাড়ি কানাইঘাট পৌরসভার নয়াতালুক গ্রামে। সে সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষার্থী।

সম্প্রতি মালয়েশিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ উদ্ভাবনী প্রতিযোগিতা ‘World Invention Competition and Exhibition (WICE)’-এ অংশগ্রহণ করে স্বর্ণপদক অর্জন করেছে আমাদের কানাইঘাটের এই মেধাবী সন্তান।

বিশ্বের ৪৮টিরও বেশি দেশের উদ্ভাবকদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় নাফিসের উদ্ভাবিত ‘Fire Fighting and Rescue Robot’ বিশেষ সাফল্য অর্জন করে। তার উদ্ভাবনটি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক লাভ করেছে বলে জানা গেছে।

নাফিসের তৈরি রোবটটি স্বয়ংক্রিয়ভাবে আগুন শনাক্ত করতে এবং তা নিয়ন্ত্রণ ও নেভানোর কাজে সক্ষম। অগ্নিকাণ্ডের মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে মানুষের সরাসরি উপস্থিতি কমিয়ে জীবন ও সম্পদ রক্ষায় ভবিষ্যতে এ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নিজের উদ্ভাবন ও অর্জন সম্পর্কে আলফাজ আনাম নাফিস বলেন, আমি প্রমাণ করতে চেয়েছি, বাংলাদেশও প্রযুক্তিতে এগিয়ে আছে। আমার ‘Fire Fighting and Rescue Robot’ মানুষের জীবন বাঁচানোর লক্ষ্যেই তৈরি। আমি চাই বাংলাদেশকে প্রযুক্তির বিশ্বে নেতৃত্ব দিতে।

কানাইঘাটের এই মেধাবী সন্তান আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা উঁচু করেছে-এটা সত্যিই আমাদের জন্য আনন্দ ও গর্বের বিষয়। আলফাজ আনাম নাফিসের জন্য অনেক অনেক শুভকামনা।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো