1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

নওগাঁর মহাদেবপুরে বিএনপির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত (হাওর টাইমস)

  • প্রকাশের সময় রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৮ বার পড়েছে

কাজী সামছুজ্জোহা মিলন,মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে রবিবার ১৮ সেপ্টেম্বর বিকেলে স্হানীয় বাসস্ট্যান্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে রাজধানীর পল্লবী সহ সারাদেশে বিএনপির চলমান কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ ও আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদে এক বিশাল প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট এতে সভাপতিত্ব করেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক এস এম হান্নান।

প্রতিবাদ সমাবেশের সঞ্চালনা করেন
বাংলাদেশ
জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর উপজেলা শাখার আহবায়ক কমিটির ১ নং সদস্য কাজী সামছুজ্জোহা মিলন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর উপজেলা শাখার আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক শাহাদাৎ হোসেন শান্ত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মাষ্টার হাফিজুর রহমান জিল্লুর, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাকিল ইসলাম প্রমুখ।

এসময় নারী নেত্রী রওশন জাহান, তানিশা চৌধুরী নাতাশা ও ঝর্না বেগম উপস্হিত ছিলেন।

প্রতিবাদ সমাবেশে বিএনপি,যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শেষে একটি প্রতিবাদ মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো