1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কিশোরগঞ্জবাসীকে ডাঃ সৈয়দা জাকিয়া নুর লিপি এমপির ঈদ শুভেচ্ছা (হাওর টাইমস)

  • প্রকাশের সময় বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ২৫৯ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ ও হোসেনপুর তথা জেলাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা.সৈয়দা জাকিয়া নূর লিপি।

এক শুভেচ্ছা বার্তায় এমপি লিপি তিনি বলেন, মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আযহা। ঈদ মানে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে। সমাজ ও জাতীয় জীবনের সকল ক্ষেত্রে ঈদুল আযহার ত্যাগের শিক্ষার প্রতিফলন হোক এই কামনা করি।

তিনি বলেন, দেশপ্রেম আর মানবতা বোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়। আসুন সমাজের ধনী-গরিব, ধর্ম-বর্ণ-জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মিলেমিশে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই।

পরিশেষে তিনি প্রিয় দল বাংলাদেশ আওয়ামীলীগ এবং এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো