1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

অষ্টগ্রামকে কিশোরগঞ্জের প্রথম শতভাগ স্কাউট উপজেলা ঘোষণা (হাওর টাইমস)

  • প্রকাশের সময় রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৩৩৫ বার পড়েছে

মো. নজরুল ইসলাম,নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ জেলার হাওর উপজেলা অষ্টগ্রামকে কিশোরগঞ্জের প্রথম শতভাগ স্কাউট উপজেলা ঘোষণা করলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলম।

শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটরিয়ামে এক জাকজমক পূর্ণ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটের সভাপতি মো.হারুন-অর- রশিদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলম।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন লিচু।
জানায় যায়, উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন-অর-রশিদ বাংলাদেশ স্কাউটের একজন এএলটি। তিনি অষ্টগ্রামে যোগদানের পর থেকে উপজেলা স্কাউটের উন্নয়নে মনোনিবেশ করেন। তাঁর প্রচেষ্টায় অষ্টগ্রাম উপজেলা গত জুলাই মাসে স্কাউটিংএ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা হিসেবে নির্বাচিত হয়। এরপর তিনি উপজেলার সকল কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেনকে স্কাউটের আওতায় নিয়ে আসেন। এরই ফলস্রুতিতে বাংলাদেশ স্কাউট ঢাকা অঞ্চল অষ্টগ্রাম উপজেলাকে কিশোরগঞ্জ জেলার প্রথম শতভাগ স্কাউট উপজেলা হিসেবে মনোনীত করলে শনিবার বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম অষ্টগ্রাম উপজেলাকে কিশোরগঞ্জ জেলার প্রথম শতভাগ স্কাউট উপজেলা হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো