1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

অষ্টগ্রামের বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব দিবস পালিত (হাওর টাইমস)

  • প্রকাশের সময় রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৩০৫ বার পড়েছে

অষ্টগ্রাম প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্ত বিতরণ করা হয়।

আজ রবিবার(১ জানুয়ারি) বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক উৎসব দিবস পালন করে বিদ্যালয়টি। এ সময় সেখানে উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস, উপজেলা নির্বাহী অফিসার হারুন-অর-রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসানুল জাহীদ, উপজেলা আইসিটি অফিসার আনোয়ার পারভেজ, বাঙ্গালপাড়া ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

জানা যায়-এ বছর সারা দেশে ৪ কোটি ৯ লাখ ১৫ হাজার ৩৮১ জন শিক্ষার্থীদের মাঝে ৩৩ কোটি ৯১ লাখ ১২ হাজার ৩০০ কপি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হয় যার মধ্যে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরে ২ কোটি ১৯ লাখ ৮৪ হাজার ৮২৩ জন শিক্ষার্থীকে ৯ কোটি ৬৬ লাখ ৮হাজার ২৪৫টি বই দেওয়া হয়।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো