1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

অষ্টগ্রামে ঈদ উপহার বিতরণ করলো ক্ষুদে শিশু শিক্ষার্থীরা (হাওর টাইমস)

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ২৫৮ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

শিশু মনে মানবিকতা ও পরোপকারী মানসিকতা শিক্ষা দিতে নিজ হাতে ঈদ উপহার বিতরণ করেছে ডিলাইট কিন্ডারগার্টেনের ক্ষুদে শিশু শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) সকালে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রামে ডিলাইট কিন্ডারগার্টেন প্রাঙ্গণে এই উপহার বিতরণ করা হয়।

‘আমরা গড়বো মেধা ও মানবিক পৃথিবী’ এই প্রতিপাদ্য নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, শিক্ষক ও পরিচালকের উদ্যোগে অসহায় মানুষের সাথে, ঈদ আনন্দ ভাগাভাগি করতে, সেমাই, চিনি, নুডুলস, দূধ ও বিউটি সোপ বিতরণ করা হয়েছে।

শিক্ষার্থীরা অসহায় মানুষ নির্বাচন ও ঈদ উপহার সামগ্রী ক্রয় ও নিজ হাতে বিতরণ করে। এসময়, সুবিধাভোগী ও শিশুদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অভিভাবক ইনছানুর রহমান, শিক্ষক শারমিন ঠাকুর, সানিয়া আক্তার, শাপলা আক্তার ও মিতু বেগম প্রমুখ।

ডিলাইট কিন্ডারগার্টেন’র প্রতিষ্ঠাতা পরিচালক মো. ফরিদ রায়হান বলেন, পুঁথিগত শিক্ষার সাথে মানবিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের মানসিকতা তৈরী করতে পারলে, আগামীর বাংলাদেশ তথা বিশ্ব হবে ‘মেধা ও মানবিক পৃথিবী’ সেটাই আমাদের কাম্য।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো