1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

অষ্টগ্রামে প্রধানমন্ত্রীর উপহার স্মার্ট ট্যাব পেল মেধাবী শিক্ষার্থীরা (হাওর টাইমস)

  • প্রকাশের সময় সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ২৬৪ বার পড়েছে

অষ্টগ্রাম প্রতিনিধিঃ

মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৯ম ও ১০ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্মার্ট ট্যাব বিতরণ করা হয় ।

সোমবার (২৭ মার্চ) উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্মার্ট ট্যাব বিতরণ অনুষ্ঠানে
উপজেলা নির্বাহী অফিসার হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহসানুল জাহীদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণীর ৬জন করে ৬০ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে এ স্মার্ট ট্যাব তুলে দেওয়া হয়।

জানা যায়-গত গণশুমারী ও গৃহ গণনায় ব্যবহৃত ট্যাবগুলো অব্যবহৃত না রেখে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক এবং ২০৪১ লক্ষ্য মাত্রা অর্জনে দক্ষ নাগরিক গড়ে তোলার প্রত্যয়ে শিক্ষার্থীদের মাঝে সেগুলো বিতরণের জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দেন। সে মোতাবেক দেশব্যাপী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হচ্ছে। তাই অষ্টগ্রাম উপজেলায়ও ট্যাবগুলো অব্যবহৃত না রেখে শিক্ষার্থীদের বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো