1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

ইটনায় ইউপি মেম্বারের বিরুদ্ধে গৃহবধূকে কুপিয়ে আহত করার অভিযোগ (হাওর টাইমস)

  • প্রকাশের সময় রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১৭১ বার পড়েছে

ইটনা প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ইটনায় বাড়ি দখলকে কেন্দ্র করে গৃহবধূর ওপর হামলার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে।

রবিবার (১৬ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার এলংজুরী ইউনিয়নের ছিলনী গ্রামে এ হামলার ঘটনাটি ঘটে। হামলার শিকার ঐ গৃহবধূ বর্তমানে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্ত মোহাম্মদ আলী জিন্নাহ (৩৫) এলংজুরী ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড মেম্বার বলে জানা যায় । অপরদিকে হামলার শিকার গৃহবধূ রুহেনা আক্তার (২৫) ছিলনী গ্রামের দিনমজুর এমাদ মিয়ার স্ত্রী।

রুহেনার ননদ তাজবীন আক্তার জানান, তার বাবা মারা গেছেন বিশ বছর আগে। বাবা মারা যাওয়ার পর থেকে জিন্নাহ মেম্বারের বাপ-চাচারা তাদের একমাত্র সম্বল বসতবাড়িটা দখল করার চেষ্টা করে আসছে। এরই মধ্যে অল্প অল্প করে অনেকটা দখল করে ফেলেছে।

আজ সকালে আবারও একটা ঘর তুলতে চেয়েছিল। বাড়িতে কেউ না থাকায় আমার মা গিয়ে নিষেধ করায় জিন্নাহ তাকে গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে তার ভাবী (রুহেনা) ঘর থেকে বের হয়ে প্রতিবাদ করলে জিন্নাহ তার হাতে থাকা দা দিয়ে মাথায় কোপ দেয় বলে জানান । এ সময় জিন্নাহর বাবা পানজু, চাচা জাহাঙ্গীরসহ অন্যরা এলোপাতাড়ি মারপিট করে। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

এলংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন রুবেল জানান, গৃহবধূর ওপর হামলার বিষয়টি তিনি শুনেছেন। সত্যতার ভিত্তিতে তিনি বিষয়টি দেখবেন বলে জানান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইশতিয়াক হোসেন রাফিদ জানান, রুহেনাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তার মাথায় সাতটা সেলাই লেগেছে।

ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম মোল্লা জানান, হামলার বিষয়টি তিনি ডিউটি অফিসারের মাধ্যমে জেনেছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো