1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

ইটনায় ৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হাবুল মিয়া আটক (হাওর টাইমস)

  • প্রকাশের সময় সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪১ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ইটনায় ৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। সে নন্দীহাটি গ্রামের বাসিন্দা।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১০ সেপ্টেম্বর) রাতে ইটনা উপজেলা সদরের নন্দিহাটি গ্রাম হইতে ইটনা থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাবুল মিয়াকে আটক করে।

ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকির রব্বানীর নির্দেশনায় এসআই উজ্জল মিয়া ও এ এস আই জুয়েল সঙ্গীয় কনস্টেবলসহ অভিযান পরিচালনা করেন।

ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকির রব্বানী বিষয়টি হাওর টাইমসকে নিশ্চিত করে জানান, সে একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছে।

এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইটনা থানায় নিয়মিত মামলা রুজূ করে.আসমিকে আদালতে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো