1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

ইটনা থেকে আন্তডাকাত দলের ৬ নৌডাকাতকে গ্রেফতার (হাওর টাইমস)

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৩২৪ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ জেলার হাওর উপজেলা ইটনার হাওর থেকে আন্তডাকাত দলের ৬ সদস্যকে দেশিয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (৩১ আগষ্ট) দুপুরে আন্তডাকাত দলের ৬ নৌডাকাতকে গ্রেফতারের বিষয়ে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ (অর্থ ও প্রশাসন) মোস্তাক সরকার সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি অবহিত করেন। তিনি জানান আজ ভোর সাড়ে ৬টার দিকে ইটনা উপজেলার এলংজুরী ইউনিয়নের ধনু নদীর কুলি ভিটার কাশবন সংলগ্ন হাওর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ছয় ডাকাতরা হল ইটনা উপজেলার এলংজুরী সোনাকান্দা গ্রামের শামছুল মিয়ার ছেলে তাইজুল ইসলাম (২৭), মর্দাপাড়া গ্রামের রমজান আলীর ছেলে পলাশ মিয়া (৩৫), এলংজুরী মনসন্তোষপাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে নাজিম উদ্দিন (৪৫), মিঠামইন উপজেলার সোনাপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া (৩৮), অলুয়া গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে উজ্জ্বল মিয়া (৪১) ও মিঠামইন উপজেলার মহিষারকান্দি গ্রামের মতিউর রহমানের ছেলে নূর আলম (৩০)।

সাংবাদিকদের ইটনায় নৌ ডাকাতি ও মামলার প্রেস বিফিংয়ে জানান,গত ১৫ আগস্ট রাত ৮টার দিকে ইটনা উপজেলার জয়সিদ্ধি এলাকার এস. এম আমানত ওরফে আমানসহ ৯ ব্যক্তি একটি ইঞ্জিনচালিত ট্রলারযোগে জয়সিদ্ধি বাজার নৌকাঘাট থেকে চামটাঘাট যাচ্ছিলেন। ট্রলারটি বড়িবাড়ি ইউনিয়নের ধনু নদীতে কাটাখাল নামক স্থানে আসলে ডাকাতদলের কবলে পড়ে। অজ্ঞাতনামা ১০/১৫ জন ডাকাত দুটি ইঞ্জিনচালিত ট্রলারে করে এসে যাত্রীদের বহনকারী মাঝিকে পিছন দিক দিয়ে আঘাত করে ট্রলারটি থামাতে বলে। মাঝি ট্রলারটি থামানোর পর ডাকাতরা রাম দা, কিরিচ, লোহার রড, বল্লম, চাপাতি, হাঁসুয়া, কুড়াল ইত্যাদি অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে। তারা যাত্রীদেরকে মারপিট করে নগদ ১ লক্ষ ৩৬ হাজার টাকা ও ১০টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

তাদের কাছ থেকে ইঞ্জিনচালিত একটি কাঠের নৌকা, ১২ ইঞ্চি লম্বা একটি চাপাতি, ৩১ ইঞ্চি লম্বা একটি রাম দা, ২২ ইঞ্চি লম্বা একটি দা, দুটি এস এস পাইপ, তিনটি হাঁসুয়া, একটি টর্চলাইট, একটি বাঁশের লাঠি, একটি রশি, একটি প্লাস্টিকের বস্তা, একটি সাইড ব্যাগ, একটি বাটন মোবাইল ফোন ও নগদ ১১ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে এস. এম আমানত ওরফে আমান বাদী হয়ে গত বুধবার ইটনা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) আলামিন হোসাইন, সহকারী পুলিশ সুপার অষ্টগ্রাম সার্কেল সামুয়েল মারমা, ইটনা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আহসান হাবীব ।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো