1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশের সময় মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ২৬৬ বার পড়েছে
News
লালমনিরহাট প্রতিনিধিঃ-


লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস কালীমোহন তফশিলী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীকে ইভটিজিং, হত্যার চেষ্টা এবং সকল ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার দাবিতে র‍্যালি ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।মঙ্গলবার (২৮ জুন) দুপুর দুইটা থেকে তিনটা পর্যন্ত ওই বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টা ব্যাপী এ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক,রাজনৈতিক ব্যক্তিসহ এলাকাবাসীরা অংশগ্রহন করেন।শিক্ষার্থী ইসতিয়াক রেজা বলেন,এ বিষয়ে শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ করা হয়েছে।ওই বখাটেদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।মানববন্ধনে বক্তব্য রাখেন,প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন সাগর,অবসর প্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক কমলা কান্ত রায়,সহকারী শিক্ষক সুমির সানজোয়াল,বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীসহ অভিভাবকেরা।প্রসঙ্গত গত ২৬ জুন সকালে নওদাবাস কালীমোহন তফশিলী উচ্চ বিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীকে রংপুরে তার ছাত্রনিবাসে রাখতে যায় রায়হান ও অনুরুদ্ধ নামে ওই শিক্ষার্থীর ছোটভাই।এ সময় রংপুরের লালবাগ এলাকায় কয়েকজন বখাটে ভুক্তভোগী শিক্ষার্থীকে যৌন হয়রানি এবং তার সঙ্গে থাকা ছোট ভাই রায়হান ও তার সাথে থাকা অনুরুদ্ধকে বেধড়ক মারধর করে বখাটেরা।এই ঘটনায় ওই স্কুল জুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো