1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাটে ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ কানাইঘাটের মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা মালয়েশিয়ায় উদ্ভাবনী প্রতিযোগিতায় কানাইঘাটের নাফিসের স্বর্ণপদক অর্জন ডা. সুমাইয়া সুলতানা লিজার চিকিৎসা সেবায় ২০ বছর পর মাতৃত্বের সুখবর পেলেন এক নারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস

এইমাত্র পাওয়া খবর র‍্যাব হেফাজতে চিত্রনায়ক ইমন।

  • প্রকাশের সময় মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৪২৪ বার পড়েছে
News:নিউজ ইডিটর :মোঃ লিমন তোকদার।
প্রকাশিত সময় :-মঙ্গলবার, ০৭ ডিসেম্বর,২০২১★


☰

tokdernews



তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা ডা. মুরাদ হাসানের অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় র‌্যাব হেফাজতে নেওয়া হয়েছে চিত্রনায়ক ইমনকে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে র‍্যাব সদর দফতরে নেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় র‍্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অডিও ফাঁসের ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ চলছে। বিষয়টি র‍্যাবও তদন্ত করে দেখছে। এর আগে সোমবার (৬ ডিসেম্বর) রাতে ইমনকে মহানগর গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদ করে।

সম্প্রতি বিতর্কিত মন্তব্য করে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। সর্বশেষ সামাজিক যোগাযোগমাধ্যমে তার সঙ্গে চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহির ফোনালাপ ফাঁস হয়। সেখানে তিনি মাহিকে উদ্দেশ করে ধর্ষণের হুমকি ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে তুলে নিয়ে আসার ধমকি দেন।চিত্রনায়ক ইমন তার ফোন থেকে মাহিকে প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলিয়ে দেন। বিষয়টি স্বীকার করেছেন ইমন নিজেও। 

News

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে ইতোমধ্যে পদত্যাগ করেছে মুরাদ হাসান।এছাড়া ডা. মুরাদকে জামালপুর আ.লীগ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।


বিডি//নিজস্ব,প্রতিবেদক,নিউজ,পোর্টাল,তোকদারনিউজ.কম এর,প্রকাশিত,প্রচারিত,কোনো,সংবাদ,তথ্য,ছবি,আলোকচিত্র,রেখাচিত্র,ভিডিওচিত্র,অডিও কনটেন্টও পোস্টযদি আপনাদেরপছন্দ হয়েথাকে তাহলে এই লিংকটি আপনার গুরুপে শেয়ার করুন ও পেজেলাইক দিন।
বিডি//নিজস্বপ্রতিবেদকনিউজপোর্টালতোকদার, নিউজ.কম,এর,প্রকাশিত,প্রচারিত,কোনো,সংবাদ,তথ্য,ছবি,আলোকচিত্র,রেখাচিত্র,ভিডিওচিত্র,অডিও কনটেন্ট,কপিরাইট,আইনে,পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো