1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কটিয়াদীতে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার (হাওর টাইমস)

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ১৬২ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদী থেকে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬.৩৫ ঘটিকায় ৪ (চার) কেজি গাঁজাসহ কটিয়াদী থানার কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকা থেকে মো. মাহবুব আলম (১৯) ও মো. সাইদ (২০) কে গাঁজা বিক্রয় করার সময় অভিযান পরিচালনা করে কটিয়াদী থানা পুলিশ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মো. মাহবুব আলম (১৯) কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার নন্দীপুর বনগ্রাম এলাকার মো. উদাস আলীর ছেলে এবং মো. সাইদ (২০) ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার চন্দের বাজার এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে।

কিশোরগঞ্জের কটিয়াদী থানা পুলিশ কর্তৃক ১৩ জুলাই মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) মো. দুলাল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় উপরোক্ত মাদক কারবারিকে গ্রেফতার করে তাদের কাছে থাকা বাজারের ব্যাগের ভেতর পলিথিন দিয়ে মোড়ানো ৪ (চার) কেজি গাঁজা উদ্ধারপূর্বক সন্ধ্যা সন্ধ্যা ৬.৩৫ ঘটিকায় জব্দ করেন। গ্রেফতারকৃত মো. মাহবুব আলম (১৯) ও মো. সাইদ (২০)কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বিভিন্ন অঞ্চল থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে কটিয়াদী থানাসহ আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছেন। স্থানীয় লোকজনের মতে, মো. মাহবুব আলম (১৯) ও মো. সাইদ (২০) এর কারণে এলাকার বিভিন্ন স্কুল-কলেজের কোমলমতি ছাত্রসহ যুবসমাজ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।

এ ঘটনায় কটিয়াদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো