1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কটিয়াদী থানা পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার

  • প্রকাশের সময় বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৯১ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদী থানা পুলিশের অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) ৫.৩৫ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার এসআই (নিঃ) মোঃ দুলাল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার- ফোর্সের সহায়তায় কটিয়াদী থানাধীন কটিয়াদী বাসষ্ট্যান্ড খান ফিলিং ষ্টেশনের সামনে অভিযান পরিচালনা করে আসামী
মোঃ আলমাস খান (৩৫)গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মোঃ আলমাস খান (৩৫) পিতা-দ্বীন ইসলাম, সাং-সাভার খান বাড়ি, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ বলে জানা যায়।

এ সময় গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ৬ কেজি গাঁজা উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করে।

এ ঘটনায় ধৃত আসামীর বিরুদ্ধে কটিয়াদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ধৃত আসামীকে ১১ অক্টোবর বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো