1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

করিমগঞ্জের হাত্রাপাড়া উচ্চ বিদ্যালয়’র সভাপতি হলেন আসাদুজ্জামান খান লিপন (হাওর টাইমস)

  • প্রকাশের সময় সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ৩৩৭ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী ১নং কাদির জংগল ইউনিয়নে ” হাত্রাপাড়া উচ্চ বিদ্যালয়ে” বিগত ১০ নভেম্বর ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, করিমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান সিরাজ।

নির্বাচনে যথারীতি ৪ জন পুরুষ অভিভাবক সদস্য, ১ জন সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য , ১ জন দাতা সদস্য , ২ জন পুরুষ শিক্ষক প্রতিনিধি সদস্য এবং ১ জন সংরক্ষিত মহিলা শিক্ষিকা প্রতিনিধি সদস্য নির্বাচিত হন।

নির্বাচন পরবর্তী প্রিজাইডিং অফিসার করিমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান সিরাজ’র সভাপতিত্বে বিভিন্ন শ্রেণির নির্বাচিত ৯ জন সদস্যের নিয়ে ১৪ নভেম্বর বিদ্যালয়ের অফিস কক্ষে সকাল ১১ টায় কমিটির সভাপতি নির্বাচনের জন্য এক জরুরী সভা করেন।

উক্ত সভায় সভাপতি পদে ২ জন প্রার্থী হন। সংখাগরিষ্ট ভোটে আসাদুজ্জামান খান লিপন এগিয়ে থাকায়, অনুষ্ঠিত সভার সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান সিরাজ আগামী ২ বছরের জন্য আসাদুজ্জামান খান লিপনকে উক্ত বিদ্যালয়ের সভাপতি হিসাবে নাম ঘোষণা করেন।

নবনির্বাচিত সভাপতি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে ও উনার উপর অর্পিত দায়িত্ব পালনে কমিটির সকলের সহযোগিতা কামনা করেন। পরবর্তীতে অনুষ্ঠিত সভার সভাপতি সকল সদস্যদের সহযোগিতা জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন । উল্লেখ্য যে আসাদুজ্জামান খান লিপন কালের নতুন সংবাদ’র নির্বাহী সম্পাদক।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো