1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

করিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু (হাওর টাইমস)

  • প্রকাশের সময় সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬০ বার পড়েছে

করিমগঞ্জ প্রতিনিধিঃ

করিমগঞ্জে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মাদরাসা শিক্ষকসহ দুই মোটরসাইকেল আরোহী মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে করিমগঞ্জ কলেজ মোড় এলাকার চামড়া-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন চৌগাংগা ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক হাবিবুর রহমান ওরফে হাশিম (৪৫)। তিনি ইটনা উপজেলার চৌগাংগা কমলভোগ গ্রামের হাজী ছমির উদ্দিনের ছেলে। অপরজন কাজলা মধ্যপাড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে মোটরসাইকেল চালক সম্রাট (৪০)।

তার বড় ভাই চৌগাঙ্গা শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন আহমেদ তার পরিচয় নিশ্চিত করে জানান, করিমগঞ্জের সুবহানিয়া ফাজিল মাদরাসায় অনুষ্ঠিতব্য আলিম পরীক্ষায় দায়িত্ব পালনের জন্য আমার ভাই রওয়ানা দিয়েছিলেন। পথিমধ্যে আকস্মিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। তবে এটি মৃত্যু নয় হত্যা। পিছন দিক থেকে ঘাতক ট্রাক তাদের পিষ্ট করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহীদের পাশ কাটিয়ে যেতে গিয়ে পেছনের চাকায় পিষ্ট করে পালিয়ে যায় ঘাতক ড্রাইভার। তাৎক্ষণিক দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৩৮৫৮) আটক করা হয়েছে।

কাজলা গ্রামের জহির রায়হান জানান, নিহত মোটরসাইকেল চালক সম্রাট মোটরসাইকেলে যাত্রী পরিবহন করে জীবিকা নির্বাহ করতেন। সে একজন দক্ষ মোটরসাইকেল চালক।

এ ব্যাপারে করিমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাজহার ইসলাম জানান ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে তবে চালক পলাতক রয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো