1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

করিমগঞ্জে ১০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার (হাওর টাইমস)

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩৫ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার করেছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯.২৫ ঘটিকায় কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. আ. জব্বার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় করিমগঞ্জ থানাধীন জয়কা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত দুই মাদক কারবারি মো. কবির হোসেন (৪২), পিতা- মো. দানু মিয়া, সাং- তারাগান, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া ও মো. মাহবুব আলম (৪১), পিতা- মৃত হাজী আরজু মিয়া, সাং- জয়কা ১ নং ওয়ার্ড পূর্বপাড়া, থানা- করিমগঞ্জ, জেলা- কিশোরগঞ্জ।
এ সময় গ্রেফতারকৃতদের নিজ হাতে বের করে দেওয়া সর্বমোট ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে রাত্রি ৯.৩৫ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে।

এ ঘটনায় কিশোরগঞ্জের করিমগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো