1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

করিমগঞ্জ থানা পুলিশের অভিযানে ১০০০ লিটার মদ ও তৈরীর সরঞ্জামসহ ৩ জনকে গ্রেফতার

  • প্রকাশের সময় মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৩১৬ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ১০০০ লিটার চৌলাই মদ ও মদ তৈরীর সরঞ্জাম এবং অটোরিক্সাসহ ৩ জনকে গ্রেফতার করেছে।

আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) করিমঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় এসআই আবু তাহের ও অন্যান্য অফিসার ফোর্সের সহায়তায় ১৫.৩০ ঘটিকায় করিমগঞ্জ থানাধীন করিমগঞ্জ পৌরসভাস্থ মাছ বাজারের পশ্চিমে ও নরসুন্দা নদীর পূর্বপাড় সুইপার পট্টি নামক স্থানে অভিযান পরিচালনা করে আসামী রিপন চন্দ্র সরকার (৩৬), পিতা -অশ্বিনী চন্দ্র সরকার, সাং-নগরকুল, এবং মো: হৃদয় মিয়া (১৮), পিতা-রাজু মিয়া, সাং-চর তালজাঙ্গা, উভয় থানা-তাড়াইল ৩। মো: রিদয় মিয়া (২১), পিতা-মো: বকুল মিয়া, সাং-মধ্যপাড়া, থানা-তাড়াইল, সর্বজেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করে।

এ সময় আসামীদের হেফাজত হতে ১০০০ লিটার দেশীয় তৈরী চৌলাই মদ, মদ তৈরীর সরঞ্জাম, ১৫টি গ্যাসের সিলিণ্ডার বোতল, ২১টি পাতিল ও মদ পরিবহনের কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিক অটোরিক্সা উদ্ধার করে জব্দ তালিকামুলে জব্দ করে।

এ ঘটনায় করিমগঞ্জ থানায় আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আগামীকাল ১৮ অক্টোবর সকালে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। মামলা তদন্ত অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো