1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কাউনিয়ায় ভূমিহীনদের মানববন্ধন আশ্রয়ন প্রকল্পে পূর্ণবাসনের দাবিতে

  • প্রকাশের সময় রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ২৭১ বার পড়েছে
News
অনলাইন ডেস্ক :-


রংপুরের কাউনিয়ায় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে পূর্ণবাসনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ভূমিহীনরা।রবিবার দুপুর সোনাতন ভূমিহীন ব্যানারে আয়োজনে হারাগাছ ইউনিয়ন পরিষদ চত্বরে বিক্ষোভ ও মানববন্ধন করে এলাকার ভূমিহীনরা।মানববন্ধন চলাকালীন ভূমিহীনরা বলেন,তারা পরিবার-পরিজন নিয়ে দীর্ঘদিন ধরে সোনাতন চিলমারী গ্ৰামে সরকারি জমিতে বসবাস করে আছেন।

তাদেরকে আশ্রয়ন প্রকল্পে পূর্ণবাসন করার আশ্বাস দিয়ে উচ্ছেদ করা হয়।তাদেরকে পূর্ণবাসন না করে বহিরাগত লোককে আশ্রয়ন প্রকল্পে পূর্ণবাসন করা হয়।বর্তমানে উচ্ছেদ হওয়া ভূমিহীনরা স্ত্রী ছেলে-মেয়েদেরকে নিয়ে অন্যের জমিতে আশ্রয় নিয়ে মানবতা জীবন যাপন করছে।

ভূমিহীন স্বামী পরিত্যক্তা নুরী বেগম বলেন,অনেকদিন ধরে বসবাস করিবেন নাগছি।সরকার থেকে পেলে আমার ঘর করিয়ে দেবে এই কথা কয়া আমার ঘর ভাঙ্গিয়ে দিলে।হামাক ঘর না দিয়ে অন্য মানুষক দিছে।দুই ছেলে মেয়েকে নিয়ে মানুষের খুলিত কষ্টে আছি।আরেক ভূমিহীন নুরনবী বলেন, আমি সহ অনেকেই তিস্তায় ভিটামাটি হারিয়ে দীর্ঘদিন ধরে সরকারি জমিতে বসবাস করছি।প্রশাসন আমাদেরকে তালিকা ভুক্ত না করে পাশের ইউনিয়নের লোককে আশ্রয়ন প্রকল্পে পূর্ণবাসন করেছে।ঘর না পেয়ে আজ আমি ছয় সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছি।

এ প্রসঙ্গে হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ বলেন,সোনাতন চিলমারী গ্ৰামে সরকারি খাস জমিতে প্রায় অর্ধশত পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন।আশ্রয়ন প্রকল্পে পূর্ণবাসন করার জন্য তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়।কিন্তু প্রশাসনের যারা দায়িত্বে ছিল তারা উচ্ছেদ হওয়া ভূমিহীনদের সঠিক ভাবে পূর্ণবাসন করা হয় নাই।

এতে করে অনেক উচ্ছেদ হওয়া ভূমিহীনরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে।আমি আবেদন জানাই প্রশাসন এসব উচ্ছেদ হওয়া ভূমিহীনদের জরুরি ভাবে পূর্ণবাসন করার দাবি জানাই।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো