1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কানাইঘাটে মাওলানা হুছামুদ্দীন- কেটলি মার্কার বিজয় ঠেকানো যাবেনা

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ২০১ বার পড়েছে

কানাইঘাট প্রতিনিধি : সিলেট-০৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর কেটলি মার্কার সমর্থনে কানাইঘাট উত্তর বাজারে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (৩ জানুয়ারি) বিকেল ৩টায় কানাইঘাট উত্তর বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কেটলি মার্কার সমর্থনে দুপুর থেকে কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে নির্বাচনী সমাবেশে জড়ো হন সমর্থকরা।

কানাইঘাট আওয়ামী লীগ নেতা খালিদ সাইফুল্লাহর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মারুফ আহমদের পরিচালনায় নির্বাচনী জনসভায় আনজুমানে আল-ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরী বলেন, আলিম-উলামা অধ্যুষিত কানাইঘাট-জকিগঞ্জের সর্বস্তরের জনসাধারণ এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে দলমতের উর্ধ্বে উঠে সবাই তার প্রতীক কেটলি মার্কাকে সমর্থন করছে। কেটলি মার্কার পক্ষে গণজোয়ার দেখে নির্বাচনী মাঠে তার বিরুদ্ধে নানা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। কিন্তু কোন ধরনের অপপ্রচার ৭ জানুয়ারির নির্বাচনে কেটলি মার্কার বিজয় ঠেকাতে পারবে না।

তিনি আরো বলেন, স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জাতীয় সংসদে ধর্ম-বর্ণ নির্বিশেষে সভার পক্ষে কথা বলার জন্য ইতিমধ্যে ধর্মীয় সহ নানা বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে তিনি কথাও বলেছেন। এবারের নির্বাচন উন্মুক্ত হওয়ায় আওয়ামী লীগসহ অন্যান্য দল এবং আলিম-উলামারা তাকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। নির্বাচিত হলে তিনি সরকারি-কওমি মাদ্রাসার কোন বিবেদ না করে ইসলামের স্বার্থে এবং কানাইঘাট-জকিগঞ্জের মানুষের কল্যাণে ইনসাফ ভিত্তিক ভাবে সবাইকে নিয়ে কাজ করবেন।

তিনি আগামী ৭ জানুয়ারির নির্বাচনে দলমতের উর্ধ্বে উঠে কেটলি প্রতীকে ভোট দেয়ার জন্য সর্বস্তরের ভোটারদের প্রতি আহ্বান জানান। সেই সাথে সিলেট-৫ আসনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

নির্বাচনী সমাবেশে আনজুমানে আল-ইসলাহ, তালামিযে ইসলামিয়া, আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আলেম-উলামা সহ অন্যান্য দলের অনেকের উপস্থিতিতে বক্তব্য রাখেন- জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস ছবুর, আওয়ামী লীগ নেতা ও সড়কের বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি হাজী আজমল হোসেন, হিন্দু কমিউনিটি নেতা রাজেশ রায়, জকিগঞ্জ উপজেলার কাজলশাহ ইউনিয়নের চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল আলম, তালামিযের কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান, সিলেট বারের আইনজীবি এডভোকেট মাহবুবুর রহমান, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি আওয়ামী লীগের সভাপতি তোতা মিয়া, কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি রাওয়ান আহমদ, সাধারণ সম্পাদক মারওয়ানুল করিম প্রমুখ।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো