1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কিশোরগঞ্জের তাড়াইলে স্ত্রী হত্যায় অভিযুক্ত স্বামীর থানায় আত্মসমর্পণ (হাওর টাইমস)

  • প্রকাশের সময় রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ২৪৪ বার পড়েছে

তাড়াইল প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের তাড়াইলে স্ত্রী হত্যায় অভিযুক্ত স্বামী থানায় এসে আত্মসমর্পন করেছেন। ঘটনাটি উপজেলার পূর্ব জাওয়ার গ্রামের।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে পূর্ব জাওয়ার গ্রামে রিপা আক্তার (৩২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন রবিবার দুপুরে রিপার স্বামী শাহ আলম তাড়াইল থানায় আত্মসমর্পণ করেন।

গৃহবধূ রিপা আক্তার কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের মাওক্কার বন্দের ফিরোজ মিয়ার মেয়ে। রিপার পরিবারের অভিযোগ পরিকল্পিতভাবে রিপাকে হত্যা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত স্বামী শাহ আলম ও রিপা আক্তারের মধ্যে পারিবারিক কলহ চলছিল। গত শুক্রবারও (২৫ আগস্ট) রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে রিপা আক্তারের পেটে জোরে লাথি দেন শাহ আলম। এতে অসুস্থ হয়ে পড়েন রিপা। অথচ চিকিৎসার জন্য তাকে কোথাও নিয়ে যায়নি। শনিবার (২৬ আগস্ট) রাতে মারা যান রিপা। ঘটনার পর স্বামী শাহ আলমসহ পরিবারের সদস্যরা বাড়ি থেকে পালিয়ে যান। দাম্পত্যজীবনে তাদের ৪ ও ২ বছর বয়সী দুই কন্যা সন্তান রয়েছে।

রিপা আক্তারের বাবা ফিরোজ মিয়া জানান, দীর্ঘদিন যাবত আমার মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে শাহ আলম ও তার পরিবারের সদস্যরা। শুক্রবার রাতে আমার মেয়ের পেটে কয়েকটি লাথি দেয় তার স্বামী। এতে রিপা অসুস্থ হয়ে পড়লেও তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়নি। মেয়ে হত্যার বিচার দাবি করেন তিনি।

তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনসুর আলী আরিফ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে রিপা আক্তারের স্বামী শাহ আলম আজ রবিবার দুপুরে থানায় এসে আত্মসমর্পণ করেন বলে জানান ওসি।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো