1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কিশোরগঞ্জের নিকলী হাওরে দুই নৌকার মুখোমুখি সংঘর্ষে এক জেলের মৃত্যু

  • প্রকাশের সময় বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২০৮ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের নিকলী হাওরে জেলেদের দুই নৌকার সংঘর্ষে এক জেলে নিখোঁজ হন। এ ঘটনার ৫ ঘণ্টা পর কাঞ্চন মিয়া (৩৬) নামে ওই জেলের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরেক জন।

আজ বুধবার (১৮ অক্টোবর) সকালে নিকলীর রোদার পুড্ডা হাওরে এই দুর্ঘটনা ঘটে।

কাঞ্চন মিয়া উপজেলার সাজনপুর গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে। অন্যদিকে আহত জেলের নাম হাছেন আলী। তিনি একই গ্রামের আহম্মদ আলীর ছেলে।

নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান জানান, বুধবার আনুমানিক সকাল সাড়ে ৮টায় নিকলীর রোদারপুড্ডা হাওরে দুটি জেলে নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নৌকায় থাকা জেলে কাঞ্চন মিয়া পানিতে ডুবে নিখোঁজ হন। এ সময় আহত হন জেলে হাছেন আলী।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে ঘটনাস্থলেন একটু দূর থেকে দুপুর দেড়টার দিকে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করে। আহত একজনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো