1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কিশোরগঞ্জের বাজিতপুর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ চার মাদক কারবারি গ্রেফতার (হাওর টাইমস)

  • প্রকাশের সময় রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২০ বার পড়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জে বাজিতপুর থানা পুলিশের
অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ চার মাদক কারবারি গ্রেফতার করেছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় বাজিতপুর থানার কৈলাগ কচুয়াখলা গ্রামের পূর্ব পাশে নুন্নির হাওড়ের শ্মশান ঘাট এলাকায় বাজিতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৯১ (একানব্বই) বোতল বিদেশি মদসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করে। তাদের মধ্যে মো. খোকন মিয়া (৪১), বিপুল চন্দ্র দাস (২৬),মোছাদ্দেক হোসেন (৪৩) এবং মো. রানা মিয়া (২৮)দেরকে বিদেশি মদ বিক্রি করার সময় অভিযান পরিচালনা করে বাজিতপুর থানা পুলিশ গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে মো. খোকন মিয়া (৪১) কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার পাটুলী এলাকার মো. আবুল কাশেমের ছেলে, বিপুল চন্দ্র দাস (২৬) একই উপজেলার পাটুলী শিয়ালদিপাড় এলাকার মৃত বিমল চন্দ্র দাসের ছেলে, মোছাদ্দেক হোসেন (৪৩) একই উপজেলার পাটুলী শেখবাড়ি এলাকার মো. আবুল কাশেমের ছেলে এবং মো. রানা মিয়া (২৮) একই উপজেলার পাটুলী মলিহাটি নতুন শাহপুর এলাকার নুর মোহাম্মদ আলীর ছেলে।

কিশোরগঞ্জের বাজিতপুর থানা কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) মো. সোহেল রানা তালুকদার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় উক্ত মাদক কারবারিদেরকে গ্রেফতার করে এবং গ্রেফতারকৃতদের নিজ হেফাজতে থাকা সর্বমোট ৯১ (একানব্বই) বোতল বিদেশি মদ উদ্ধারপূর্বক সন্ধ্যা সাড়ে সাতটায় জব্দ করেন। গ্রেফতারকৃত বিবাদীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজসে বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে বাজিতপুর থানাসহ আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছেন।

এ ঘটনায় বাজিতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো