1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কিশোরগঞ্জের বাজিতপুর থানা পুলিশের অভিযানে ২০১০ পিস ইয়াবাসহ ১জন গ্রেফতার

  • প্রকাশের সময় মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ২১৪ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার এসআই (নিরস্ত্র) মো. সোহেল রানা তালুকদার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় অভিযানে চালিয়ে ২০১০ পিস ইয়াবাসহ ১জনকে গ্রেফতার করেছে।

সোমবার (৯ অক্টোবর) ৬.৩০ ঘটিকায় সময় বাজিতপুর থানাধীন সরারচর রেলগেইট এর দক্ষিণ পার্শ্বে সরারচর টু ভাগলপুর গামী পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে সুকুমার লাল চৌহান (৪৮), পিতা- মৃত মহন লাল চৌহান, মাতা- মৃত আরতী রানী, সাং- রাধানগর বণিকপাড়া, ০৫নং ওয়ার্ড পৌরসভা, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়ীয়াকে ২০১০ পিস ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার সময় গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে সর্বমোট ২০১০ (দুই হাজার দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করেন।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বাজিতপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (খ) ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আসামীকে ১০ অক্টোবর বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো