1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কিশোরগঞ্জে ইটনা’র ইউএনও’র গাড়িতে হামলা ভাংচুর

  • প্রকাশের সময় রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ২২০ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জে ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) র গাড়িটি হামলা-ভাঙচুরের স্বীকার হয়েছে। যদিও এ সময় ড্রাইভার ছাড়া অন্য কেউ গাড়িতে ছিলেন না।

আজ রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে জেলা শহরের শোলাকিয়া ঈদগাহ মাঠের পুকুরপাড়ের রোডের সামনের রাস্তায় এ হামলা-ভাংচুরের ঘটনা ঘটে।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন গণমাধ্যমকে জানান, জেলার করিমগঞ্জ উপজেলার পেট্রোল পাম্প থেকে তেল ভরে জেলা শহরের সার্কিট হাউজের দিকে ড্রাইভার মো. মুস্তাকিম গাড়িটি চালিয়ে আসছিলেন। পথে শোলাকিয়া ঈদগাহ মাঠের কাছে হরতাল সমর্থকেরা গাড়িটির গতিরোধ করে হামলা-ভাঙচুর করে পালিয়ে যায়।

ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ জানান, গতরাতে ডাক্তারের পরামর্শ নিতে কিশোরগঞ্জ সদরে আসেন। পরে রাত বেশি হওয়ায় তিনি জেলা সদরে রাতযাপন করেন। রবিবার সকালে তিনি করিমগঞ্জ থানার বালিখোলা ঘাটে পৌঁছে গাড়িটিকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে পাঠিয়ে দেন। কিশোরগঞ্জ সদরের শোলাকিয়া এলাকায় পৌঁছালে হরতাল সমর্থক পিকেটাররা ইটপাটকেল ছুড়ে গাড়িটি ভাঙচুর করে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গাড়ি ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিএনপি-জামাতের ডাকে সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। তবে কিশোরগঞ্জে দূরপাল্লার গাড়ি না চললেও অটো-রিক্সা চলাচল স্বাভাবিক থাকায় জনজীবনে খুব একটা প্রভাব পড়েনি হরতালের।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো