1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কিশোরগঞ্জে ছুরিকাঘাতে নারী খুন, স্বামীসহ আটক ২ (হাওর টাইমস)

  • প্রকাশের সময় রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ১৪৭ বার পড়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জে ছুরিকাঘাতে শাবনূর আক্তার ওরফে স্বপ্ন (২৬) নামে দুই সন্তানের জননী খুন হয়েছেন। এ ঘটনায় ঘাতক আলামিন (৩০) ও নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৪ জুন) সন্ধ্যার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজ খাপন ইউনিয়নের কালাইহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাবনূর আক্তার ওরফে স্বপ্ন কিশোরগঞ্জ সদর উপজেলার চৌধুরীহাটি গ্রামের শহীদের স্ত্রী।

অন্যদিকে ঘাতক আলামিন কিশোরগঞ্জ সদর উপজেলার কালাইহাটি গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। তার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী শহীদের সঙ্গে মনোমালিন্যের জেরে শাবনূর আক্তার ওরফে স্বপ্ন তার দুই ছেলে সায়ান (৬) ও সানভিকে (৪) নিয়ে দুই বছর ধরে বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন। শনিবার (২৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে বাড়ির পাশে গরু-বাছুর আনতে যান শাবনূর। এসময় পথে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান আলামিন।

স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় শাবনূরকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি ও ঘাতক আলামিনের ব্যবহৃত স্যান্ডেল ঘটনাস্থল থেকে জব্দ করেছে পুলিশ। পরে ওই রাতেই অভিযান চালিয়ে কালাইহাটি গ্রামের একটি ফাঁকা বাড়ি থেকে ঘাতক আলামিনকে আটক করে পুলিশ। এছাড়াও হাসপাতাল থেকে নিহত শাবনূরের স্বামী শহীদকেও আটক করা হয়েছে।

শনিবার (২৪ জুন) দিবাগত রাতে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আল আমিন হোসাইন গণমাধ্যমকে জানান, আটক আলামিন ঘটনার সঙ্গে নিজের জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তদন্তে মামলার ঘটনার মূল রহস্য উদঘাটিত হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো