1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কিশোরগঞ্জে ডিবির অভিযানে ৭৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার (হাওর টাইমস)

  • প্রকাশের সময় বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩৮ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের সদর উপজেলায় ডিবি পুলিশের অভিযানে ৭৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত, ৮.০০ ঘটিকার কিশোরগঞ্জ সদর থানাধীন জালোয়াপাড়া এলাকায় পুলেরঘাট বাজারে মেসার্স জাহাঙ্গীর মোটরস এর সামনে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. জুয়েল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা মাদক কারবারি মো. ফারুক মিয়া (৩০), পিতা-গোলাপ মিয়া, সাং- পূর্ব কাতিয়ারচর, এবং মো. শফিক (২০), পিতা- নিজাম উদ্দিন, সাং-বীরদামপাড়া যশোদল, উভয় থানা- কিশোরগঞ্জ সদর, জেলা- কিশোরগঞ্জকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতদর কাছ থেকে সর্বমোট ৭৫০ (সাতশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং রাত ৮.৩০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে।

এ ঘটনায় কিশোরগঞ্জ সদর-মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো