1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কিশোরগঞ্জে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার (হাওর টাইমস)

  • প্রকাশের সময় শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩০ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬.২৫ ঘটিকায় কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. আ. জব্বার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় সদর থানাধীন পৌরসভাস্থ গাইটাল এলাকায় ১নং ওয়ার্ডের সওদাগর জামে মসজিদের পাশেই অভিযান পরিচালনা করে।

অভিযানে মো. হামিদুল্লা রানা (২০), পিতা- মৃত আ. কুদ্দুছ ও মো. রোহান উদ্দিন (১৯), পিতা- মো. নজরুল ইসলাম, উভয় সাং- গাইটাল সওদাগর মসজিদের পাশে, থানা- কিশোরগঞ্জ সদর, জেলা- কিশোরগঞ্জকে গ্রেফতার করা হয় এবং তাদের নিজ হেফাজত হতে সর্বমোট ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে সন্ধ্যা ১৮.৩৫ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে।

এ ঘটনায় কিশোরগঞ্জ সদর-মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো