1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কিশোরগঞ্জে ডিবির অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার (হাওর টাইমস)

  • প্রকাশের সময় শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ২১৭ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জে ডিবির অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

শনিবার (৫ আগষ্ট) বিকাল ৪.৩৫ ঘটিকায় ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ কিশোরগঞ্জের ভৈরব থানার পঞ্চবটি বায়তুস সিরাজ জামে মসজিদের দক্ষিন পাশ হতে মো. হেলিম মিয়া (৪০), মো. সোহাগ মিয়া (৩২) ও মো. দ্বীন ইসলাম ওরফে বাল্লা (২০) দেরকে ইয়াবা বিক্রয় করার সময় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মো. হেলিম মিয়া (৪০) কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জগন্নাথপুর আওয়ালকান্দা এলাকার মৃত তারা মিয়ার ছেলে, ধৃত মো. সোহাগ মিয়া (৩২) একই উপজেলার পঞ্চবটি এলাকার মৃত ছালেক মিয়ার ছেলে এবং ধৃত মো. দ্বীন ইসলাম ওরফে বাল্লা (২০) একই এলাকার মৃত মন্তু মিয়ার ছেলে।

জেলা গোয়েন্দা শাখা কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) মো. মাহমুদুল হাসান মারুফ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার- ফোর্সের সহায়তায় উক্ত মাদকব্যবসায়ীকে গ্রেফতার করে নিজ হাতে বের করে দেওয়া সর্বমোট ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক বিকাল ৪.৩৫ ঘটিকায় জব্দ করেন।

গ্রেফতারকৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা পরস্পর যোগসাজশে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সীমান্ত অঞ্চল থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে ভৈরব থানা ও আশেপাশের এলাকা গুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছেন।

এ ঘটনায় কিশোরগঞ্জের ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো