1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কিশোরগঞ্জে ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ এক নারী গ্রেফতার (হাওর টাইমস)

  • প্রকাশের সময় মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ২৩৩ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জে ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

আজ মঙ্গলবার (১৫ আগষ্ট) রাত্রি ৩.১৫ ঘটিকায় ২ (দুই) কেজি গাঁজাসহ কিশোরগঞ্জ সদর থানার পশ্চিম তারাপাশা এলাকায় মোছা. কুলসুম (৩৬) কে গাঁজা বিক্রয় করার সময় অভিযান পরিচালনা করে নারী পুলিশের সহায়তায় জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) গ্রেফতার করে।

মোছা. কুলসুম (৩৬) কিশোরগঞ্জের সদর উপজেলার পশ্চিম তারাপাশা সিদ্ধেশ্বরী বাড়ি এলাকার মো. জাকির হোসেনের স্ত্রী।

জেলা গোয়েন্দা শাখা কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) মো. হাসমত আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও নারী ফোর্সের সহায়তায় উক্ত মহিলাকে গ্রেফতার করে এবং তার হেফাজতে থাকা স্কুল ব্যাগের ভেতর পলিথিন দিয়ে মোড়ানো ২ (দুই) কেজি গাঁজা উদ্ধারপূর্বক রাত্রি ৩.১৫ ঘটিকায় জব্দ করেন। গ্রেফতারকৃত মোছা. কুলসুম (৩৬) কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি বিভিন্ন অঞ্চল থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে কিশোরগঞ্জ সদর থানা ও আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছেন।

এ ঘটনায় কিশোরগঞ্জ সদর-মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো