1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কিশোরগঞ্জে পিতার ছুরিকাঘাতে গুরুতর আহত ছেলে! আটক পিতা!!

  • প্রকাশের সময় রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১৪৪ বার পড়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জে পিতার ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছেলে।

রোববার (২৮ মে) সকাল সাড়ে নয়টায় সদর উপজেলার কোর্ট শোলাকিয়ার গাছ বাজার এলাকার আজরাদীতে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত রাব্বি (২২) সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পাটধা গ্রামের দানিসের ছেলে। সদ্য বিবাহিত রাব্বি ইলেকট্রিক মিস্ত্রির কাজ করেন। অভিযুক্ত দানিস জেলা শহরের কোর্ট শোলাকিয়া এলাকায় বেশ কিছুদিন ধরে ছেলে রাব্বিসহ স্বপরিবারে মতিন মিয়ার বাসায় ভাড়ায় থাকেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন যাবৎ মাদক ও চরিত্রহীনতার কারণে বাবা ছেলের মাঝে পারিবারিক কলহ চলছিল। পারিবারিক কলহের জের ধরে শনিবার (২৭ মে) রাতে বাপছেলের মাঝে তর্কাতর্কি হয়। পরে রোববার (২৮ মে) সকালে দাঁড়ালো কিছু দিয়ে বাবা দানিস ছেলে রাব্বিকে গলায়, বুকে ও পিঠে মারাত্বক রক্তাক্ত আঘাত করে।

ঘটনার পরপর স্থানীয়রা রাব্বিকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় এবং অভিযুক্ত পিতা দানিসকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দানিসকে আটক করে থানায় নিয়ে আসে।

এলাকাবাসী আরও জানায়, অভিযুক্ত দানিস নেশাগ্রস্ত মানুষ। সার্বক্ষনিক সে নেশাগ্রস্থ থাকে। ছেলের কাছে নেশার টাকা চেয়ে না পাওয়ায় এ ঘটনার সুত্রপাত। অপরদিকে চরিত্র হীনতার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এর আগেও ছেলের কাছে নেশার টাকা চাওয়া নিয়ে ঝগড়াঝাঁটি হয়েছে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, খবর পেয়ে আমি নিজে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে থানায় নিয়ে আসি। আহত রাব্বির খোঁজ নেওয়ার জন্য একজন এএসআইকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো