1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের বঙ্গবন্ধু এবং ছাত্রীদের বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন (হাওর টাইমস)

  • প্রকাশের সময় সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৬ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং ছাত্রীদের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে ৷

আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে শহরের পুরাতন স্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) ফারজানা খানামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় ক্রীরা পতাকা উত্তোলন করা হয় ৷

এরপর প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ শামীম আলম বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ৷

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রাসেল শেখ (বিপিএম বার)।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কিশোরগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক ৷

অনুষ্ঠানে সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর জামান, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক খানসহ বিভিন্ন উপজেলার শিক্ষা কর্মকর্তা , সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন ৷
টুর্নামেন্টে জেলার ১৩ টি উপজেলার বালকদের ১৩ টি চ্যাম্পিয়ন এবং বালিকাদের ১৩ টি চ্যাম্পিয়ন দল জেলা পর্যায়ে টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৷

আগামী ২৮ সেপ্টেম্বর বুধবার সকালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ৷

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো