1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কিশোরগঞ্জ ডিবি পুলিশের পৃথক অভিযানে ১০কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার

  • প্রকাশের সময় বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ২৯৭ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ ডিবি পুলিশের পৃথক অভিযানে১০কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার করেছে।

বুধবার (১১ অক্টোবর) ভোর সোয়া তিনটায় কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোঃ মোবারক হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ভৈরব থানাধীন ভৈরবপুর সাকিনস্থ সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে টোল প্লাজার অনুমান ১৫০ গজ উত্তরে ঢাকা টু সিলেট মহাসড়কের নাটালের মোড়ে অভিযান পরিচালনা১০কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা মোঃ শরিফুল ইসলাম (৩৩), পিতা-মৃত আশরাফ আলী, সাং-উত্তর জাঙ্গাল, থানা+জেলা-ব্রাহ্মণবাড়িয়া, মোঃ সবুজ শেখ (৩১), পিতা- আঃ রশিদ শেখ, সাং-টেংরারটেক (গোলাকান্দাইল), থানা- রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জকে গ্রেফতার করেন এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে সর্বমোট ৯ কেজি গাঁজা নামক মাদকদ্রব্য উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করেন।

অপরদিকে এসআই (নিঃ) মোঃ রমজান আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ২২.৩০ ঘটিকায় সময় হোসেনপুর থানাধীন বীর কাটিহারি সাকিনস্থ জনৈক আনোয়ার মুদি দোকানের বিপরীত পাশে হোসেনপুর টু হাজীপুর গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী আরিফুল ইসলাম সোহেল (৩৯), পিতা-নুরুল ইসলাম, সাং-বীরহাজিপুর, থানা- হোসেনপুর, জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করেন এবং গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ১ কেজি গাঁজা নামক মাদকদ্রব্য উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করেন।

উপরোক্ত ২টি ঘটনায় সংশ্লিষ্ট থানায় আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ধৃত আসামীদের ১১ অক্টোবর বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো