1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কুলিয়ারচরে ইভটিজিংয়ের বিচার দেয়ায় এবার এক কৃষককে পিটিয়ে হত্যা (হাওর টাইমস)

  • প্রকাশের সময় শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ২৫৯ বার পড়েছে

বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ইভটিজিংয়ের বিচার দেয়ায় এবার আবুবকর (৫৭) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী হত্যাকারীদের তিন ঘরে আগুন ধরিয়ে দিয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার রামদী ইউনিয়নের মুজরাই মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুবকর মুজরাই মধ্যপাড়া গ্রামের আব্দুস সোবহান এর ছেলে।

নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কয়েক দিন আগে একটি দূর্ঘটনায় আহত স্থানীয় বীর কাশিমনগর এফ.ইউ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা. হাসিনা বেগমকে মুজরাই মধ্যপাড়া গ্রামে একসাথে দেখতে যায় ওই বিদ্যালয়ের দুই ছাত্র ও দুই ছাত্রী। এসময় রাস্তায় ছাত্রীদের অশ্লীল ভাষায় কথাবার্তা বলে ইভটিজিং করে ওই গ্রামের রবি মিয়ার ছেলে বাবুল ও আলমের ছেলে রিসাদ সহ কয়েকজন। এঘটনার পর শিক্ষার্থীরা বিষয়টি তাদের মেডাম হাসিনা বেগমকে জানান। হাসিনা বেগম বিষয়টি আবুবকরের স্ত্রী আনিছা বেগমকে জানান। আনিছা বেগম বিষয়টি নিয়ে রিসাদ এর পিতা আলমের নিকট বিচার দেন। এতে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার রাত ৮টার দিকে আলমের ছেলে রিসাদ, সালামের ছেলে পারভেজ ও রবি মিয়ার ছেলে বাবুল আরো কয়েকজন নিয়ে কৃষক আবুবকরের বাড়িতে গিয়ে আনিছা বেগমকে অকথ্য ভাষায় গালি গালাজ করে তাকে খুঁজতে থাকে। এসময় এদের গালাগালির শব্দ পেয়ে আনিছার স্বামী কৃষক আবুবকর এশার নামাজ আদায় করে বাড়িতে এসে আনিছাকে খুঁজার কারন জিজ্ঞেস করলে তারা ওই কৃষক আবুবকরকে এলোপাতাড়ি মারতে থাকে। এসময় আবুবাক্কারের ভাতিজা স্বজীব বাঁধা দিতে গেলে তাকেও মারধোর করে হামলাকারীরা। পরে জ্ঞানহারা অবস্থায় আবুবক্করকে তার বাড়ির আঙ্গিনায় ফেলে চলে যায় তারা। পরে স্থানীয়রা আবুক্করকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে নিহতের হিতাকাঙ্ক্ষীরা উত্তেজিত হয়ে রিসাদ, বাবুল ও পারভেজদের বসত ঘরে ও জিনিস পত্রে আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনায় নিহতের ছেলে আয়ুর্বেদীক ডাক্তার মো. বায়েজিদ মিয়া (৩০), নিহতের বোন শামসুন্নাহার (৪৫), চাচাতো ভাই মো. জীবন মিয়া (৫৫) ও ছোট ভাইয়ের স্ত্রী সেলিনা (৪৫) সহ এলাকাবাসী এ হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু বিচারের দাবী জানান।

অপরদিকে রিসাদের বোন রকসী আক্তার (২৫) বলেন, আবুক্করের বাড়ির লোকজন তদের বাড়িতে এসে তিনটি বসত ঘরে প্রবেশ করে প্রথমে নগদ টাকা স্বর্ণালংকার ও জিনিসপত্র লুটপাট করে। পরে এসব বসতঘরে আগুন ধরিয়ে দেন তারা। এতে তাদের অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতির হয়।

এব্যাপারে কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা আবুবকরের নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আবুবকরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে। লিখিত কোন অভিযোগ না পাওয়ায় এখনো কোন মামলা রুজু করা হয়নি।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো