1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কুলিয়ারচরে পাওনা টাকাকে কেন্দ্র করে কৃষককে পিটিয়ে হত্যা (হাওর টাইমস)

  • প্রকাশের সময় সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৭ বার পড়েছে

মোঃ ছাবির উদ্দিন রাজু,ভৈরব থেকেঃ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কৃষক আঃ রাজ্জাককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে । নিহত আঃ রাজ্জাক ফরিদপুর ইউনিয়নের আনন্দ বাজার গ্রামের বাসিন্দা। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা ও নিহতের স্বজনরা জানায়, রোববার রাত ৯ টার দিকে ফরিদপুর আনন্দ বাজার গ্রামের বাসিন্দা কৃষক আঃ রাজ্জাককে ট্রাক্টরের ভাড়া বাবদ পাওনা টাকা দেয়ার কথা বলে পাশ্ববর্তী ছয়সূতী ইউনিয়নের মাটিকাটা গ্রামের মানিক মিয়া ফোনে তার বাড়িতে ডেকে নেয়। পরে ভাড়ার টাকা নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে মানিক ও তার লোকজন পিটিয়ে গুরুতর আহত করে রাজ্জাককে।

আশেপাশের স্থানীয় লোকজন আহত অবস্থায় বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজ্জাককে মৃত ঘোষণা করেন।

এ বিষযে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো