1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

কুলিয়ারচরে ২০ লিটার চোলাইমদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার (হাওর টাইমস)

  • প্রকাশের সময় শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ২৭৪ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ২০ লিটার চোলাইমদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২১ জুলাই) রাত্রি ২১.৫৫ ঘটিকায় ২০ (বিশ) লিটার চোলাইমদসহ কুলিয়ারচর থানার নলবাইদ এলাকায় মো. রাসেল মিয়া (৩০) কে চোলাইমদ বিক্রয় করার সময় অভিযান পরিচালনা করে কুলিয়ারচর থানা পুলিশ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মো. রাসেল মিয়া (৩০) কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে।

কিশোরগঞ্জের কুলিয়ারচর থানা পুলিশ কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) মো. রাসেল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার- ফোর্সের সহায়তায় উক্ত মাদক কারবারিকে গ্রেফতার করে। তার হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তার ভেতরে পলিথিন ব্যাগে ২০ (বিশ) লিটার চোলাইমদ উদ্ধারপূর্বক রাত্রি ২১.৫৫ ঘটিকায় জব্দ করেন। গ্রেফতারকৃত মো. রাসেল মিয়া (৩০)কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি বিভিন্ন অঞ্চল থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে কুলিয়ারচর থানাসহ আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছেন।

এ ঘটনায় কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো