1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে ‘নিসচা’ ভৈরব শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা (হাওর টাইমস)

  • প্রকাশের সময় সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৫৫৩ বার পড়েছে

মো: আলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ

জাতীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি, সড়ক আন্দোলনের বিশ্বের রোল মডেল, একুশে পদকপ্রাপ্ত জননন্দিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন’কে ভৈরব শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান।

আজ সোমবার (১২ ডিসেম্বর) সকাল ১১.৩০ টায় শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ এ যাওয়ার পথে ভৈরব জান্নাত রেষ্টুরেন্ট এন্ড রিসোর্টে যাত্রা বিরতির সময় ভৈরব শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।

এ সময় নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার পক্ষ থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান ভৈরব শাখার সভাপতি এস.এম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরি সদস্য মো: আলাল উদ্দিন, কার্যকরি সদস্য মো: লোকমান সরকার, সাধারণ সদস্য মো: শরীফ মিয়া শুভ।

এ সময় আরও উপস্থিত ছিলেন নিসচা’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসান-উল-হক কামাল, মহাসচিব লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক এস.এম আজাদ হোসেন। এ সময় তিনি নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার বিভিন্ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন ও কেন্দ্র গৃহীত কর্মসূচি সফল, স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন করায় তাদেরকে ধন্যবাদ জানান এবং আগামী দিনে ভৈরবের সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা নিয়ে ভৈরবে সড়ক দূর্ঘটনা রোধে নানামুখী কার্যক্রম গ্রহণের অনুরোধ জানান।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো