1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

জন্ম ও মৃত্যু নিবন্ধনে কিশোরগঞ্জের অষ্টগ্রামের ইউএনও আবারও জেলায় শ্রেষ্ঠ (হাওর টাইমস)

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ২১৬ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

আবারও কিশোরগঞ্জ জেলায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হলেন অষ্টগ্রামের ইউএনও মোঃ হারুন-অর-রশিদ।

২০২২-২৩ অর্থ বছরে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের জন্য তিনি জেলায় শীর্ষস্থান অধিকার করেন। জেলা প্রশাসন কিশোরগঞ্জ হতে প্রাপ্ত তথ্যে জানা যায়, অষ্টগ্রামের ইউএনও বিগত অর্থ বছরে লক্ষ্য মাত্রার চেয়ে বেশি (১৫০%) জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন।

উল্লেখ্য যে, ২০২২-২৩ অর্থবছরে জন্ম ও মৃত্যু নিবন্ধনে ১২ মাসের মধ্যে জেলায় ৮ বার শ্রেষ্ঠ হয়ে রেকর্ড অর্জন করেছেন অষ্টগ্রাম উপজেলা। অষ্টগ্রাম উপজেলার ৮ টি ইউনিয়নই বিগত ১ বছরে ১ বার করে জেলায় শ্রেষ্ঠ হয়েছে। তন্মধ্যে দেওঘর ইউনিয়ন জেলায় ২ বার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

ইতিপূর্বে বিগত বছরে ইউএনও মোঃ হারুন-অর-রশিদ হাওরাঞ্চলে প্রাথমিক শিক্ষা অর্জনে বিশেষ অবদানের জন্য প্রাথমিক শিক্ষায় কিশোরগঞ্জ জেলায় শ্রেষ্ঠ ইউএনও হওয়ার গৌরবও অর্জন করেছেন। এদিকে পুনরায় জন্ম ও মৃত্যু নিবন্ধনে কিশোরগঞ্জ জেলায় শ্রেষ্ঠ ইউএনও হওয়ার জন্য মোঃ হারুন-অর- রশিদ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও সচিবসহ সকলকেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো