1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

টানা ২৩ ঘন্টার অভিযানে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত আসামিকে আবারো গ্রেফতার (হাওর টাইমস)

  • প্রকাশের সময় মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১৪৬ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের বন্দর নগরী ভৈরব থানা পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত আসামিকে টানা ২৩ ঘন্টার অভিযানে আবারো গ্রেফতার করা হয়েছে।

গত ৩০ এপ্রিল দিবাগত রাত ৩ টায় ভৈরবের শিমুলকান্দি মধ্যেরচর এলাকার সাজাপ্রাপ্ত আসামি মো: মিয়া হোসেনের ছেলে মো: সাদ্দাম হোসেন (৩০) গ্রেফতারে আসামির নিজ বাড়িতে অভিযান পরিচালনা করলে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিসহ তার পরিবারের লোকজন পুলিশের উপর চড়াও হন, মারধর করেন এবং পরিবারের লোকজন আসামিকে পালিয়ে যেতে সহায়তা করে।

ঘটনার প্রেক্ষিতে ভৈরব থানার এএসআই নাসির বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪/৫ জনের নামে একটি অভিযোগ দায়ের করলে একটি মামলা রুজু হয় (মামলা নং ০১, তারিখ- ০১/০৫/২০২৩, ধারা-143/332/333/307/186/353/34, The Penal Code, 1860) এবং ইতিমধ্যে ঘটনার সাথে জড়িত মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে৷

বিষয়টি দ্রুত প্রতিকারে পুলিশ সুপার, কিশোরগঞ্জ মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার)’র ১ মে সোমবার
ঘটনাস্থল পরিদর্শন করে পলাতক সাজাপ্রাপ্ত আসামি সাদ্দাম ও ঘটনার সাথে জড়িতদেরকে দ্রুত গ্রেফতার করতে সাঁড়াশি অভিযান পরিচালনা করার নির্দেশসহ ডিবি ও থানা পুলিশের টিম গঠন করে সার্বক্ষণিক যৌথ অভিযান কার্যক্রমের সার্বিক তদারকি করে মাত্র ২৩ ঘন্টার অভিযানে ভৈরব থানাধীন শ্রীনগর ইউনিয়নের জাফরনগর গ্রামের প্রত্যন্ত চর এলাকা থেকে আসামি মো: সাদ্দাম হোসেন (৩০) গ্রেফতার করে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো