1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

নওগাঁর মহাদেবপুরে অভ্যন্তরিণ আমন ধান চাল সংগ্রহ উদ্বোধন

  • প্রকাশের সময় রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৮ বার পড়েছে

কাজী সামছুজ্জোহা মিলন,মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরে ২০২৩-২৪ মৌসুমে অভ্যন্তরিণ ধান চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) দুপুরে এ উপলক্ষে উপজেলা সদরের সরকারি খাদ্যগুদামে আয়োজিত সমাবেশে উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতে কেটে সংগ্রহ অভিযান উদ্বোধন করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্যশস্য সংগ্রহ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ, সদস্য সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হাসান, সদর সরকারি খাদ্য গুদামের পরিদর্শক আতিকুল ইসলাম রবি, সরস্বতিপুর সরকারি খাদ্যগুদামের পরিদর্শক পরেশ চন্দ্র মাহাতো, উপজেলা চাউলকল মালিক গ্রুপের সভাপতি ও খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন, উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান আবু হাসান, চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মাহমুদান নবী রিপন, সফাপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম বাচ্চু,বিশিষ্ট চাউল কল মালিক আয়নুল ইসলাম, শাহিনুর রহমান, সেলিম হোসেন ও জাহিদ হাসান প্রমুখ।

উদ্বোধনী দিনে মেসার্স আবেজান চাউল কলের মালিক মাসুদ হোসেনের নিকট থেকে একশ’ মেট্রিক টন ধান কেনা হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, চলতি মৌসুমে উপজেলার সদর, রাইগাঁ, মহিষবাথান ও নবনির্মিত সরস্বতিপুর সরকারি খাদ্যগুদামে ৪৪ টাকা কেজি দরে মোট সাত হাজার ১৫৮ মেট্রিক টন চাল এবং ৩০ টাকা কেজি দরে এক হাজার ১২২ মেট্রিক টন ধান কেনা হবে। উপজেলার ২৩ টি অটোমেটিক রাইস মিল ও ১২৩ টি সিদ্ধ চাউল কল থেকে এসব চাল এবং আপসের মাধ্যমে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনা হবে। ইতোমধ্যে চালকল মালিকদের সাথে লিখিত চুক্তি সম্পন্ন করা হচ্ছে। আগামী বছর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সংগ্রহ অভিযান।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো