1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

নওগাঁর মহাদেবপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যা (হাওর টাইমস)

  • প্রকাশের সময় শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩২২ বার পড়েছে

কাজী সামছুজ্জোহা মিলন,মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে পারিবারিক কলহের জের ধরে ছালমা খাতুন (৪০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত গৃহবধূ উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কালুশহর মন্ডলপাড়া গ্রামের আবু তালেবের দ্বিতীয় স্ত্রী।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। রাত ৯ টায় এ রিপোর্ট লেখার সময় পুলিশ ঘটনাস্থলে তদন্ত করছিলেন। থানা পুলিশ ও স্থানীয়রা জানান, আবু তালেবের প্রথম পক্ষের ছেলে কাজল (১৮) প্রতিবেশি প্রবাসী হারুনের স্ত্রী সাদিয়া খাতুনের সাথে পরকিয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার কাজলের সৎ মা ছালমা খাতুন সাদিয়া খাতুন ও তার পরিবারের সদস্যদের কাজলের সাথে সম্পর্ক রাখতে নিষেধ করেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে উঠেন। এরই জের ধরে শুক্রবার দুপুরে সাদিয়া, তার শাশুড়ি ফরিদা বেগম, ভাসুর ফারুক হোসেন, কালুশহর শাহ পাড়ার ফারুক শাহের স্ত্রী বৃষ্টি খাতুন, নতুন পাড়ার জাইদুল ইসলামের স্ত্রী বর্ষা খাতুন, জিল্লুর রহমানের স্ত্রী আছমা খাতুনসহ আরো অনেকে ছালমা খাতুনের উপর চড়াও হয়। তারা ছালমা খাতুনকে এলোপাথারী মারপিট করে, মাথার চুল ছিড়ে নেয় ও ইট দিয়ে মাথায় আঘাত করে। মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বিকেলে তার মৃত্যু হয়।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো