1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম এ করিম জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানুর রহমানের মৃত্যু বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা ইমাম বুখারী’র মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এম এ করিম : দোয়া কামনা আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য বয়ে এনেছেন কানাইঘাটের তরুন লেখক জয় দাস রাজা গিরিশচন্দ্র স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুহাররম মাসের মর্যাদা ও ফযীলত : মুহাররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত আছে কানাইঘাটের গরিপুর-চরিপাড়া সুরমা ডাইক পাকাকরণের জন্য এমপি’র কাছে আবেদন করেছেন ডাঃ শহীদুল্লাহ কানাইঘাটের ৫ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে আবুল হাসান এমপির শোক প্রকাশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, তাদের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি এলাকায়

নওগাঁর মহাদেবপুরে চার নারী সহ ১৪ জন আটক

  • প্রকাশের সময় রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৩৯৯ বার পড়েছে

কাজী সামছুজ্জোহা মিলন,মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে চার নারীসহ ১৪ জনকে আটক করেছে।

রোববার (৮ অক্টোবর) দুপুরে তাদেরকে নওগাঁ কোর্টে পাঠানো হয়। নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের নির্দেশনায় মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালের নেতৃত্বে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে অভিযান পরিচালনা করে শনিবার দিবাগত রাতে তাদেরকে আটক করেন।

আটকৃতরা হলেন, অর্থজারী মামলার সাজাপ্রাপ্ত আসামি মহাদেবপুর উপজেলা সদরের মৃত তমিজ উদ্দিনের ছেলে আবদুল আজিজ, মহাদেবপুর থানার মামলার আসামি হাতুড় ইউনিয়নের মহিষবাথান বামনদহ গ্রামের মৃত খলিল উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম, ভীমপুর ইউনিয়নের চকরাজা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে হোসেন আলী ও এনায়েতপুর ইউনিয়নের দেবরপুর গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে শহিদুল ইসলাম।

এ ছাড়া আদালতের গ্রেপ্তারি পরোয়ানা মূলে মহাদেবপুর মধ্যবাজারের বাবলু হোসেনের ছেলে পাপ্পু হোসেন, ভীমপুর ইউনিয়নের পাতনা গ্রামের ফুলজানের ছেলে আফজাল হোসেন ও আফজাল হোসেনের ছেলে মিন্টু ওরফে পিন্টু, এনায়েতপুর ইউনিয়নের গাড়ুয়া পূর্বপাড়া গ্রামের মৃত মেহের আলীর ছেলে মজির উদ্দিন, কালুশহর গ্রামের নাসির উদ্দিনের ছেলে রবিউল ইসলাম, চেরাগপুর ইউনিয়নের চৌমাশিয়া গ্রামের সুনীল পাহানের ছেলে সুমন্ত পাহান, উত্তরগ্রাম ইউনিয়নের চকগোড়া গ্রামের মৃত খয়বর আলীর স্ত্রী দেলোয়ারা বেওয়া, পাতনা গ্রামের আফজাল হোসেনের স্ত্রী মিনা বেগম, বেলঘরিয়া গ্রামের নিতাই চন্দ্রের স্ত্রী শ্রীমতি শর্মা রাণী ও নারায়ন চন্দ্রের স্ত্রী শ্রীমতি আদরী রাণী।

শেয়ার করুন

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো